সিরাজদিখানে নতুন ৪ জন করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালকসহ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মঙ্গলবার দুপুরে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিরাজদিখান উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। দুপুর ২ টার দিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন করে করোনা আক্রান্ত উপজেলা অ্যাম্বুলেন্স চালকের বয়স ৪৫ বছর। বেশ কয়েক দিন ধরেই শারিরিক অসুস্থতা অনুভব করছিলেন।

এ সময় তার নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হলে তার করোনা শনাক্ত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলার আকবর নগর ও ইছাপুরা গ্রামে দু্ইজন নারী এবং কুচিয়ামোড়া ১ জন পুরুষ নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর