বরগুনা জেলায় করোনা আক্রান্ত তালিকায় যুক্ত হলো আরো ৪ জন। এদের মধ্যে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাকবুনিয়া ৫নং ওয়ার্ডের ১জন,আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্মনগর এলাকার ১জন, বেতাগী পৌর শহরের ১নং ওয়ার্ডের ১জন এবং বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের একজন বয়স্ক মহিলা করোনা আক্রান্ত হয়েছেন।
তাকে নিয়ে বামনা উপজেলায় চতুর্থ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বরগুনা জেলার প্রথম করোনা আক্রান্ত নারী। এ জেলায় মোট করোনা পজেটিভ ১৭ জন এবং মৃত্যু ২ জন।
বরগুনা সদরের ৮, বামনায় ৪, বেতাগী ২ এবং আমতলীর ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বামনার দু’জন ও বরগুনা সদরের দু’জন একই পরিবারের বাবা ছেলে সম্পর্ক। মঙ্গলবার বিকেলে করোনা ভাইরাসে ৪ জন নতুন আক্রান্তের তথ্য জানায় বরগুনার স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান বলেন, আজ মঙ্গলবার নতুন করে আরও চার জন করোনায় আক্রান্ত হয়েছেন।
যে চারজন করোনা রোগী শনাক্ত হয়েছেন, এদের মধ্যে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাকবুনিয়া ৫নং ওয়ার্ডের একজন, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্মনগর এলাকার একজন, বেতাগী পৌর শহরের ১নং ওয়ার্ডের একজন এবং বামনায় একজন।
কেএ/বার্তাবাজার