লক্ষ্মীপুরে ১৭তম দিনে সাবেক মন্ত্রী শাহজাহান কামালের ত্রাণ সহায়তা

লক্ষ্মীপুরে ১৭তম দিনে ভুক্তভোগীদের ঘরে সদর এমপির ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন তারই ব্যক্তিগত সহকারী ও যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া। সকাল থেকে বিভিন্ন ইউনিয়নে বিকেলে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে পিকআপ ভ্যানে ঘুরে ঘুরে এসব খাদ্য সহায়তা দিচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপহার ও সাবেক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপির ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

করোনা প্রাদূর্ভাবের ফলে জেলার সদরের গরীব অসহায় ও হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকটে পড়ছে। এমতাবস্থায় তাদের পাশে দাড়িয়ে এমন সহায়তা দিয়ে যাচ্ছেন তারা।

জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার তত্ত্বাবধায়নে এবং নিজ হস্তক্ষেপে বিতরণ চলছে, সামনে অব্যাহত থাকবে বলে জানান এ নেতা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর