এসএসসির ফল প্রকাশ অফিস খোলার ১৪ দিনের মধ্যে

করোনা পরিস্থতি স্বাভাবিক হওয়ার ২ সপ্তাহের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সাথে ভিডিও কনফারেন্স করেছেন।

মাহবুব হোসেন জানান, আমাদের প্রস্তুতির ব্যাপারে জানাতে চাইলে বলতে পারি যে, অফিস খোলার দুই সপ্তাহের মাঝেই এসএসসির ফলাফল ঘোষণা করা হবে। বোর্ডগুলোর প্রস্তুতি প্রায় শেষের দিকে। যেটুকু বাকি আছে তার অফিস খোলার পরপরই শেষ করে ফেলবে।

গত ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়।

সাধারণত প্রতিবছর পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা করা হয়। কিন্তু এবার করোনা মহামারীর কারণে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই ফল প্রকাশেও এবার বিলম্ব হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর