পটুয়াখালীতে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত

পটুয়াখালীতে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী জানান, জেলায় এখন পর্যন্ত ২৮২ জনের নমুনা করোনা (কোভিড -১৯) টেষ্টের জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে ১৫৬ টি নমুনার ফলাফল এসেছে। যার মধ্যে পটুয়াখালী জেলায় ১০ জনের করোনা টেষ্ট রিপোর্ট পজেটিভ এসেছে । এদের মধ্যে রাঙ্গাবালী -৪, দশমিনা -৩, দুমকী-২ ও সদরে একজন করে। নতুন সনাক্তের বিষয়ে WHO এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনামতে সিভিল সার্জন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। কোভিড -১৯ আক্রান্ত রোগীদের সংস্পর্শে যারা এসেছে তাদের শনাক্তে কাজ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ঝুঁকি মোকাবিলায় ১৯ এপ্রিল পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলায় আগমন ও বিহিগমন নির্ষিদ্ধ আদেশ জারী করা হয়েছে। কোথাও এর শৈথিল্য দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

জেলায় এ পর্যন্ত ১০ জন কোভিড -১৯ রোগী শনাক্ত হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে, যার যার আবাসস্থলে নিরাপদে অবস্থান করার জন্য বলা হয়েছে।

চিকিৎসায় প্রস্তুতি প্রসঙ্গে বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য জেলা পরিবার পরিকল্পনা ভবনে ৫০ শয্যা আইসোলিউসেন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। করোনা ভাইরাসেে আক্রান্ত রোগীর সংস্পশে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে। ৬৪ জন চিকিৎসক ও ৭৭ জন সেবিকা কোভিড -১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। রোগীদের জন্য হাসপাতালে জরুরি ঔষধ, পিপিই, সার্জিক্যাল মাস্ক এর কোন ঘাটর্তি নেই।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর