চাঁদপুর উত্তর মতলবে খান পরিবারের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী ও ত্রান সহায়তা

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে চাঁদপুর উত্তর মতলবের খান পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষকে ব্যাপক সহায়তা করা হয়। ধারাবহিক সহায়তার মধ্যে আজ ঢাকায় (নতুন করোনা রোগী চিকিৎসা হাসপাতাল) মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং চাঁদপুর মতলব, উত্তর-দক্ষিণ থানার পুলিশ প্রশাসন, উত্তর- দক্ষিন উপজেলার প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, উত্তর -দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স সহ মেডিকেল কর্মী ও উত্তর-দক্ষিণ উপজেলার চেয়ারম্যান, মেম্বারদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী ও ১০০০ ব্যাগ খাদ্যদ্রব্য পরিবারের পক্ষ থেকে মতলব উত্তর উপজেলার ভাইস-চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফলের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল।

ছবি: বার্তা বাজার

এসময় উপস্থিত ছিলেন, মাইনুল হোসেনের জেষ্ঠ পুত্র ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মাসরুর হোসেন খান নাবিল, ভাগিনা নাজমুল আহসান সরুপ, মাহবুবর রহমান, মাজহারুল হক , গোলাম আরেফিন হিমেল , মারুফ হোসেন খান বিজয়, মো: বিপ্লব মো:আনিস, গোলাম রাব্বানী পাপ্পু, ইঞ্জি. জামান , আব্দুল হাকিম তানভীর সহ নিকট আত্নীয়গন ।

এছাড়াও তিনি করোনা যোদ্ধা ও ক্ষতিগ্রস্থদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লাভস, আই প্রোটেকশন গ্লাস, থার্মেোমিটার সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর