আইনমন্ত্রীর মায়ের জানাজায় জনসমাগমের ভাইরাল ছবিটি মিথ্যা

সম্প্রতি ফেসবুকে ভাইরাল একটি ছবি দিয়ে অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় হাজার হাজার মানুষ জমায়েত করে আইন মন্ত্রী আইনিসুল হকের মা বীর মুক্তিযোদ্ধা জাহানার হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আসলে সেটা সম্পূর্ন ভিত্তিহীন গুজব। অন্য কোনো স্থানের ছবি।

বীর মুক্তিযোদ্ধা জাহানারা হক গত ১৮ এপ্রিল ভোর ৩টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঐদিন জোহরের নামাযের পর বনানীতে মরহুমার জানাজা নামায অনুষ্ঠিত হয়। সেখানে নিকটাত্মীয় কয়েকজন মাত্র উপস্থিত ছিল। করোনার কারণে লোক জমায়েত করা হয়নি।

সামাজিক দুরত্ব বজায় রেখে অল্প কয়জন আত্মীয় জানাজায় অংশ নেয়

জানাজার পরে বীর মুক্তিযোদ্ধা জাহানারা হককে গার্ড অব অনার দেয়া হয়। কিন্তু সেখানেও কোনো সামিয়ানা ছিল না।

কিন্তু একটি কুচক্রী মহল দেশে বিভেদ তৈরী করার জন্য অন্য একটা ছবিকে আইন মন্ত্রীর মায়ের জানাজা বলে ফেসবুকে প্রচার করেছে। যার সাথে বনানীর পরিবেশের কোনো মিল নেই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর