পঞ্চগড়ে লকডাউন চলাকালীন সরকারি নির্দেশনা অমান্য ৩ টি ট্রাকে বালি ও ১ টি ট্রাকে পাথর পরিবহনের দায়ে মোট ৪ ট্রাক চালককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় ট্রাক গুলোকে আটকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর থানার এসআই দ্বীন মোহাম্মদ, ট্রাফিক পুলিশের এসআই রুহুল ইসলাম, পঞ্চগড় সদর ভূমি অফিসের নাজির জাকির হোসেন প্রধান,গণমাধ্যমকর্মীরা সহ পুলিশের একটি টহল দল।
পুলিশ সূত্রে জানা যায়, এই ট্রাকগুলো দেশের পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়া,যশোর,রাজশাহী ও বগুড়া থেকে কলা সহ বিভিন্ন জরুরী পন্য নিয়ে পঞ্চগড়ে আসে এবং ফেরত যাওয়ার পথে পঞ্চগড়ের জগদল এলাকা হতে বালি ও পাথর নিয়ে যাওয়ার পথে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় পঞ্চগড় সদর থানার এসআই দ্বীন মোহাম্মদ ও ট্রাফিক পুলিশের এসআই রুহুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল একটি ট্রাক গুলোকে আটক করে।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাথর ও বালি পরিবহনের দায়ে ৪ টি ট্রাক আটক করে চালকদের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ট্রাকে পরিবহন করা বালি-পাথর পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলামের জিম্মায় দেয়া হয়েছে। তিনি সদর ইউনিয়নের হিলিবোর্ড এলাকায় এ পাথর-বালি আনলোড করে রাখবেন। পরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে প্রকাশ্য নিলামের মাধ্যমে বালি-পাথর বিক্রি করে সরকারী কোষাগারে টাকা জমা দেয়া হবে।
বার্তা বাজার/এম.সি