বিশ্বজুড়ে মহামারি করোনা মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে হাজার হাজার। তবুও পরিসংখ্যান দেখে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। ১ সপ্তাহ ধরে ভাইরাসটিতে কমছে মৃত্যুর সংখ্যা। আক্রান্তদের সংখ্যাও কমছে। একইসাথে বৃদ্ধি পাচ্ছে সুস্থ হওয়ার সংখ্যা।
গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ হাজার ৩৬৬ জন। ৭৩ হাজার ৯২৮ জন আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হ্যেছেন ২১ হাজার ২৩০ জন। এর আগের দিন সুস্থ হয়েছিলেন ২৮ হাজার ৬১৬ জন। গত ১৬ এপ্রিল সবচেয়ে বেশি সুস্থ হয়েছে। ওইদিন সুস্থ হয়েছিলেন ৩৭ হাজার মানুষ।
কম বেশি করে আস্তে আস্তে বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যা।
মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি ছিল ১৪ এপ্রিল তারিখটি। ওইদিন ১০ হাজার ৭৬১ জনকে চির বিদায় দিতে হয়েছিল। তারপরে কমতে শুরু করেছে মৃতের সংখ্যা। ১৪ তারিখ ৮ হাজার ৯৬ জন। ১৬ তারিখ ৬ হাজার ৮১৩, ১৭ তারিখ ৮ হাজার ৩২৬, ১৮ তারিখ ৬ হাজার ৪৩৩, ১৯ তারিখ ৪ হাজার ৯৮৪ ও ২০ তারিকগে ৫ হাজার ৩৬৬ জন মানুষ মারা গেছে।
আক্রান্ত হওয়ার হারও কমেছে ঠিক একইভাবে। ১৬ এপ্রিলের হিসাবমতে ৯০ হাজার ২৫৪ জন আক্রান্ত হলেও, ১৭ তারিখে সেটা হয় ৮৬ হাজার ৪৯৭ এ, ১৮ তারিখ ৮১ হাজার ৯০৬ জন,১৯ এপ্রিল ৭৫ ৮০৪ ২০ এপ্রিল ৭৩ ৯২৮ জনে নেমে এসেছে আক্রান্তের হার।
এভাবে আস্তে আস্তে করোনার প্রকোপ কমতে থাকলে খুব অল্প সময়ের মাঝেই ভাইরাসটি থেকে মানবজীবন মুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে