দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩৪ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৯ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার৩৮২ জনে। মোট মৃত্যু হয়েছে ১১০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৮৭ জন।
মঙ্গলবার (২১ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমা সুলতানা।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩ হাজার ছাড়িয়েছে। যে ৯ জন মারা গেছে তাদের মধ্যে বেশিরভাগই মধ্য বয়স্ক ও বৃদ্ধ। ষাটোর্ধ্ব ৩ জন, ৪০-৬০ এর মধ্যে বয়স এমন ৩ জন ও ৪০-৫০ বয়স এমন ৩ জন মারা গেছে। এদের মধ্যে পুরুষ ৫ ও মহিলা ৪ জন।
এর আগে, গতকাল সোমবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৯২ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। এদিন সুস্থ হয়েছেন ১০ জন।
বার্তাবাজার/এসজে