সাতক্ষীরায় ছয় ট্রাকসহ ১৭০ জন ইটভাটা শ্রমিক আটক

নরসিংদি থেকে ছয়টি ট্রাকে থাকা ড্রামের মধ্যে লুকিয়ে বাড়ি ফেরার সময় ১৭০ জন ইট ভাটা শ্রমিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড়ে এ আটকের ঘটনা ঘটে।

সাতক্ষীরা ট্রাফিক পুলিশের উপপরিদর্শক জাহিদ হোসেন জানান, ছয়টি ট্রাকের মধ্যে প্রতিটি ড্রামের মধ্যে দু’জন করে ভাটা শ্রমিক পলিথিন দিয়ে ঢেকে নরসিংদি থেকে সাতক্ষীরার শ্যামনগরে ফিরছিল।

প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করায় মঙ্গলবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের মোড়ে ওই ছয়টি ট্রাক আটক করা হয়। এ সময় ওইসব ট্রাক থেকে ১৭০ জন শ্রমিককে আটক করা হয়। তাদের বাড়ি শ্যামনগর উপজেলার ভেটখালি, কৈখালি ও রমজাননগর এলাকায়। তাদেরও নাম ঠিকানা যাচাই করা হয়েছে।
সাতক্ষীরা জেলা

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর