ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: নিহত ১, আহত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শহীদ মাতুব্বর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আর এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার সকালে উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের কমপক্ষে ২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটেরও ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান ও স্থানীয়রা জানান, গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে শাহজাহান মাতুব্বর সমর্থক ও শহীদ মাতুব্বরে মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে ঘটনার দিন শাহাজাহান সমর্থকদের সাথে জাহাঙ্গীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে শহীদ মাতুব্বর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মৃত শহীদ মাতুব্বর শাহজাহান মাতুব্বরের পক্ষের লোক বলে জানা যায়। এ ঘটনায় বাকি আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

খবর পেয়ে ভাঙ্গা থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিলেও দুই পক্ষের সমর্থকরা আবার বিরোধে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। যে কোন সময় বড় ধরনের সহিংস ঘটনা ঘটে যেতে পারে বলে জানিয়েছে এলাকাবাসী।

ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমান পরিস্থিতি শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দাঙ্গা ও মার্ডারের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর