ফেনীর দাগনভূঞায় করোনার উপসর্গ নিয়ে এক মোয়াজ্জেন এর মৃত্যু

ফেনীর দাগনভূঞায় জ্বর, কাশিসহ শ্বাসকষ্ট নিয়ে মসজিদের এক মোয়াজ্জানের (৬৮) মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাত তিনটার দিকে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামে অসুস্থ অবস্থায় তিনি মারা যান। নিহত বজলুর রহমান নিজ বাড়ির মাসজিদের মোয়াজ্জেন ছিলেন।

দাগনভুইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান জানান, মারা যাওয়া ব্যক্তির করোনা পরীক্ষার জন্য আজ সকালে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে তাঁর বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। তাকে বিশেষ ব্যবস্থায় লাশ দাফন করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত বলেন, নিহত ব্যক্তি কিছুদিন থেকে অসুস্থতায় ছিলো বলে জানা গেছে। তাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পাঠানো হয়েছে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর