ত্রাণ বিতরণের সময় চাউল চোরদের ক্ষমা নেই বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কোনো ধরনের বৈষম্য করা চলবে না বলেও জানান তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের জানান, এই দুর্যোগকালে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষিত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য করা চলবে না। দলমত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
ত্রাণ বিতরণে বাধা দেয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের এ অভিযোগের কোনো তথ্য প্রমাণ নেই। বিএনপিকে নিষ্ক্রিয় করার জন্য তারা নিজেরাই যথেষ্ট। তাদের নেতিবাচক রাজনীতির জন্য আজ তাদের এই পরিণতি।
বার্তাবাজার/এমকে