ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর হাজী সৈয়দের রহমান উচ্চ বিদ্যালয়ের ৭শ শিক্ষার্থীর পরিবারকে ত্রাণ দিয়েছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও রতনপুর স্টিল রি-রোলিং মিলস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাজী মুকসুদুর রহমান। আজ (মঙ্গলবার) সকালেে বিদ্যালয় প্রাঙ্গণে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় পরিচালনা পর্ষদ সদস্য ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ইউপি চেযারম্যান মানিক জানান, হাজী মুকসুদুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু,২ কেজি ডাল, ২ কেজি ছোলা, ১ কেজি তৈল প্রদান করা হয়।
বার্তা বাজার/এম.সি