সিলেটে করোনাক্রান্তের সংখ্যা এক দিনেই দ্বিগুনের চেয়েও বেশি বাড়লো

করোনা রোগী শনাক্তের দিক থেকে সিলেট একটু নিরাপদ ছিল। কারণ এখানে করোনার উপস্থিতি কিছুটা কম ছিল এতদিন। তবে এবার এক লাফেই দ্বিগুন হয়ে গিয়েছে সিলেটে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। সারা বিভাগজুড়ে এর আগে আক্রান্ত ছিল সবমিলিয়ে মাত্র ৮ জন। সোমবার (২০ এপ্রিল) একদিনের ১০ জন আক্রান্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়ালো দ্বিগুনেরও বেশিতে।

দেশবাসীকে কাঁদিয়ে ইতোমধ্যেই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের ডা. মঈনসহ মৌলভীবাজারের এক ব্যাক্তি।

গত ৭ এপ্রিল থেকে সিলেট ওসমানী মেডিক্যালে পিসিআর ল্যাবে শুরু হয় নমুনা পরীক্ষা। সর্বশেষ ১৯ এপ্রিল পর্যন্ত সারা বিভাগে ১২৩০ জনের নমুনা আসে ল্যাবটিতে। ৯২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। সোমবার (২০ এপ্রিল) রাত ৮ টা পর্যন্ত ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের মাঝে পজেটিভ পাওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, নতুন আক্রান্তদের সবাই হবিগঞ্জের বাসিন্দা। এদের মাঝে একজন ডাক্তার ও একজন নার্সও আছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর