বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অধীনে থাকা ২২৭৪টি কারখানার মাঝে ২১৫৩ টি কারখানায় কাজ করা ২৩ লাখ ৮৯ হাজার ৫০০ জন শ্রমিকের মার্চ মাসের বেতন ভাতা পরিশোধ করা হয়েছে বলে জানা গেছে। এর মাঝে কেবল ১২১ টি কারখানার মালিক এখনও তাদের শ্রমিকদের বেতন দেয়নি।
বিজিএমইএ সূত্রে মঙ্গলবার (২১ এপ্রিল) এই তথ্য জানা গেছে।
বিজিএমইএ জানায়, ৯৬ দশমিক ৬৪ শতাংশ শ্রমিক তাদের বেতন ভাতা বুঝে পেয়েছেন। এখনও ১২১টি কারখানা মালিক বেতন-ভাতা পরিশোধ করতে পারেননি যা মোট হিসেবের ৩ দশমিক ৩২ শতাংশ।
তবে বিজিএমইএ-এর সদস্য নয় কিংবা সাব কন্টাক্টে কাজ করেন এমন কারখানার শ্রমিকরা বেতন পাননি। তার কোনো হিসাবও বিজিএমইএ’র কাছে নেই।
বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, আমরা এখন কঠিন সময় পারছি। এরপরও আমাদের দেওয়া সময়ের অধিকাংশ কারখানা শ্রমিকদের মজুরি পরিশোধ করেছে। আমরা তাদের সহযোগিতায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।
বার্তাবাজার/এসজে