কদমতলী থানা ছাত্রলীগের উদ্যোগে ফ্রী সবজি বাজার

সারাদেশের মতো ঢাকা পূর্ব জুরাইনে নিম্ন আয়ের মানুষরা করোনার কারণে বিপাকে পড়েছেন। সাধারণ ছুটির কারণে নিম্ন আয়ের মানুষরা কর্মহীন হয়ে পড়েছে। তাই এমন দুর্যোগময় মুহুর্তে তাদের পাশে দাড়ালেন কদমতলী থানা ছাত্রলীগ।

ছবি: বার্তা বাজার

এদিকে, আজ ঢাকা পূর্ব জুরাইনে বিনামূল্যে ভ্রাম্যমাণ সবজির দোকান চালু করেছে কদমতলী থানা ছাত্রলীগের শেখ মাহরান আহমেদ শাওলিন। নিজের টাকায় সবজি সংগ্রহ করে ভ্যান চালিয়ে সবজি বিতরণ করছে তারা।

ছবি: বার্তা বাজার

শেখ মাহরান আহমেদ শাওলিন একটি ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে জানান, ‘‘প্রয়োজনটা অনেক কিন্তু সেই অনুযায়ী কিছুই করতে পারিনি হয়তো একার পক্ষে সম্ভব ও না তারপরেও সামর্থ্য অনুযায়ী আমার নেতা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মো. যোবায়ের আহমেদ ভাইয়ের নির্দেশে ‘কদমতলী থানা ছাত্রলীগ’ এর পক্ষ থেকে“ ফ্রি সবজি বাজার” আয়োজন করা হয়েছিলো, সামর্থ্য হলে ভবিষ্যতে আরো করার ইচ্ছা আছে।‘’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর