রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ নাইন্সে কোয়ারেন্টাইনে থাকা এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ট্রাফিক বিভাগের কনস্টেবল হিসাবে কর্মরত ওই পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ লাইন্স হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানেই সোমবার (২০ এপ্রিল) তার মৃত্যু হয়।
জানা যায়, কাশি থাকায় কয়দিন আগে তাকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছিল। তাকে টেস্ট করে করোনা শনাক্ত হয়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন জানান, মারা যাওয়া ওই কনস্টেবলের ডায়াবেটিস ও হৃদরোগ ছিল। তাকে ৭/৮ দিক কোয়ারেন্টাইনে রাখার পর ৫ দিন আগে টেস্ট করে জানা যায় সে করোনা আক্রান্ত নয়।
তিনি আরও জানান, মৃত ওই কনস্টেবলের আবার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখানেও ফলাফল নেগেটিভ এসেছে। মৃতদেহ তার গ্রামে পৌছে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
পুলিশ সুত্রে আরও জানা যায়, আক্রান্ত আরও ৫২ জন পুলিশ সদস্য ঢাকার একটি হাসপাতালে চিকিতসাধানী আছেন।
বার্তাবাজার/এসজে