করোনায় যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছাড়াল ৪২ হাজার

মরণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ছাড়াল সাড়ে ৪২ হাজার।

এছাড়াও দেশটিতে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৮ লাখ মানুষ। এ অবস্থায় অনিশ্চয়তায় দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে করোনার প্রভাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে পড়ে গেছে জ্বালানি তেলের দাম। লকডাউনের কারণে কোনো চাহিদা না থাকায় দেশটিতে তেল উৎপাদনকারীরা পাইকারি ক্রেতাদের উল্টো টাকা দিচ্ছেন তেল নেয়ার জন্য।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর