ফরিদপুরের আরেক উপজেলায় করোনার হানা

ফরিদপুরের নগরকান্দা, বোয়ালমারীর পরে এবার চরভদ্রাসন উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় ৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেলো। এর আগে নগরকান্দার ৩ জন ও বোয়ালমারীতে ১ জনের করোনা শনাক্ত হয়।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার জানান, চরভদ্রাসন সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী (হিন্দু) গ্রামে একজন করোনা পজিটিভ পাওয়া গেছে। তিনি গত শুক্রবার ঢাকার মিরপুর থেকে এসেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ও তার পরিবারসহ আইসোলেশনে রাখা হয়েছে।

তিনি আরো জানান প্রশাসনের পক্ষ হতে লক ডাউন ঘোষণা করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর