ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনা, কোয়ারেন্টাইনে শতাধিক

সারা বিশ্বের মত ভারতও করোনা থেকে নিস্তার পাচ্ছে না। দেশটিতে ক্রমাগত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার সেদেশের রাষ্ট্রপতি ভবনেও করোনা তার উপস্থিতি জানান দিলো। সেখানে কর্মরত এক পরিছন্নতা কর্মীর দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তার সবার সুরক্ষার কথা ভেবে ভবনে কর্মরত প্রায় ১০০ জন কর্মীকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

সূত্র জানায়, তিন চারদিন আগে ভারতের রাষ্ট্রপতি ভবনের ওই পরিচ্ছনতা কর্মির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। যার ফলে সচিব পর্যায়ের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদেরকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বাকিদের মধ্য দিল্লির একটি কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে ওইখানেই পরিচর্যা করা হবে।

তবে সূত্রটি এটাও জানিয়েছে, বাকিদের সবার দেহেই করোনা নেগেটিভ এসেছে।

এদিকে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, মঙ্গলবার(২১ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত মোট ১৮ হাজার ৬০১ জন। আর মারা গেছে আরও ৫৯০ জন।সূত্র: এনডিটিভি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর