পাবনায় করোনার উপসর্গ থাকায় মানসিক ভারসাম্যহীন ৬৫ বছরের এক বৃদ্ধকে দুর্গম চর চরসাফুল্যা গ্রামে ফেলে রেখে যায়।
সোমবার (২০ এপ্রিল) বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসা দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আইসোলেশনে ভর্তি করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ এপ্রিল) দুপুরের পর যমুনা নদীর দুর্গম চর চরসাফুল্যা গ্রামে ওই বৃদ্ধকে ঘোরাফেরা করতে দেখা যায়। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি চরবাসীকে তর পরিচয় দিতে পারেননি। এ ছাড়া তিনি কীভাবে ওই চরে এলেন তাও বলতে পারেননি।
রোববার ওই বৃদ্ধ হাঁটতে হাঁটতে গ্রামের এক ব্যক্তির বাড়ির কাছে গিয়ে পড়ে যান। স্থনীয় লোকজন ও ইউপি চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ইউএনও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।
বিকেলে ওই গ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন মাঠকর্মী গিয়ে ওই বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসেন।
বার্তাবাজার/এমকে