গভীর রাতে নিম্ন আয়ের মানুষের বাড়ীতে খাবার পৌঁছে দিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

করোনাভাইরাসে কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ মানুষের বাড়ী বাড়ী গিয়ে নিজ হাতে ত্রানের খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।

সোমবার রাত সাড়ে ১১ টার পরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে পৌছে দিয়েছেন ত্রানের খাদ্য সামগ্রী ।

অসহায় মানুষের বাড়ী গেটে কড়া নেড়ে নিজেই বলছেন আপনার জন্য প্রধানমন্ত্রী ত্রান পাঠিয়েছেন। আমি সরকারের পক্ষ থেকে ত্রান খাদ্য সামগ্রী নিয়ে এসেছি । উঠেন হাসি মুখে চাল, ডাল, আলু, তেল, সাবান সব মিলে ১৬/১৭ কেজি ওজনের একটি বস্তা হাতে তুলে দিয়েই বলেন নিজের প্রয়োজনে আর আপনার পরিবারের প্রয়োজনে বাড়ীর বাহিরে যাবে না ।

ছবি: বার্তা বাজার

ঘড়ে খাবার না থাকলে আমাকে ফোন করবেন আর আপনার নাম ও ঠিকানা বলবেন আমিই আপনাদের জন্য খাবার পৌছে দিবো।

বিনয়ী আচরণে ও হঠাৎ মন্ত্রীকে নিজেদের বাড়ীর দরজায় দেখে মুগ্ধ হয়ে ত্রানের খাদ্য সামগ্রী গ্রহন করে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেও দেখা যায় অনেককে।
ত্রান গ্রহীতা পিংনা বাজারের বাসিন্দা ও প্রতিবন্ধী মোঃ আলী (৬০) বলেন, এমপি সাব এমন ভাবে আমার বাড়ীতে এসে খাবারের বস্তা হাতে তুলে দিবেন আমি ভাবতেই পারছিনা। আমার এত বছর বয়সে এমন এমপি আর দ্বিতীয়টি দেখিনি ।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেন, বিশ্বব্যাপী যে মহামারি করোনা ভাইরাসের সংক্রমনে এত লোক মারা যাচ্ছে তাদের তো কখনো ফিরে পাব না । এই মরণ ব্যাধি করেনাভাইরাস বাংলাদেশেও আঘাত হেনেছে। এই মুহুর্তে দেশের মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ আর কখনও পাব কিনা তা আমার জানা নেই। করেনা ভাইরাসের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যতক্ষণ আছি ততক্ষন কাজ করে যাব। এছাড়া সাধারন মানুষকে সেবা দিয়ে যাব ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর