প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ বেদারুল ইসলাম (৫১) নামে এক চট্টগ্রাম প্রবাসীর মৃত্যু হয়েছে। ১০ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবুধাবির মদিনা যায়েদ এনএমসি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
রোববার (১৯ এপ্রিল) রাত ১১টায় তার মৃত্যু হয়।
বেদারুল ইসলাম চট্টগ্রামের ফটিকছড়ি থানার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
গত ২৭ বছর ধরে আমিরাতে বসবাস করে আসছেন বেদারুল ইসলাম। আবুধাবির আল মুশরিফ এলাকায় এক আরবীয়র বাসায় কাজ করতেন তিনি।
বার্তাবাজার/এমকে