গাজীপুরে ২৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) গাছা থানায় নতুন করে আরও ২০ জন পুলিশ সদস্য মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কমিশনার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, গত ১৩ এপ্রিল গাছা থানার এক উপ-পরিদর্শক (এসআই) প্রথম করোনাভাইরাস পজিটিভ হন। এরপর ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি), আরও দুই পুলিশ সদস্য এবং থানার এক কর্মী (বাবুর্চি) করোনাভাইরাসে আক্রন্ত হন। পরে জাতীয় রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি মেডিক্যাল টিম থানার আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে। এদের মধ্যে নতুন করে আরও ২০ জনের করোনাভাইরাস পজিটিভ আসে।

জিএমপি’র পুলিশ কমিশনার বলেন, গাছা থানায় ২৫ জন সদস্য’র শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এদের মধ্যে গাছা জোনের এসি, একজন পুলিশ পরিদর্শক ও পুলিশের মহিলা সদস্যরাও রয়েছেন। তবে তারা সকলেই সুস্থ আছেন এবং তাদের শরীরে এখনও কোনও লক্ষণ প্রকাশ পায়নি। করোনায় আক্রান্ত পুলিশের তিন নারী সদস্য ছাড়া সকলেই থানায় আইসোলেশনে আছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর