একমাসে যুক্তরাষ্ট্রে ১৭০ বাংলাদেশির মৃত্যু

করোনা মহামারি শুরুর পর গত একমাসে যুক্তরাষ্ট্রে এ ভঅইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৭০ বাংলাদেশি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ বাংলাদেশি। রোববার রাতে নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিউইয়র্ক সিটি মেয়র বিল দি ব্লাসিও ঘোষণা দিয়েছেন যে, শহরে কাগজপত্রবিহীন অধিবাসীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। একটি পরিবারে স্বামী-স্ত্রী দুজন পাবেন এক হাজার ডলার, শিশু পাবে চারশত ডলার। কেউ সিঙ্গেল হলে পাবেন পাঁচশত ডলার। কাগজপত্র যাদের নেই এবং যারা এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাচ্ছিলেন না তাদের জন্যে এই ঘোষণা কিছুটা হলেও স্বস্তির।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর