ব্রাহ্মণবাড়িয়ার জানাজা নিয়ে স্টেটাস দেয়ায় হিন্দু যুবক কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় জমায়েত নিয়ে ফেসবুকে স্টেটাস দেয়ায় মধু কুন্ডু (৩২) নামের এক যুবককে আটকের পর কারাগারে পাঠিয়েছে আদালত। সে বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্রাকী গ্রামের কুন্ডুপাড়ার সুনীল কুন্ডুর ছেলে।

এর আগে রোববার সকালের দিকে ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় মানুষের জমায়েতের ছবি দিয়ে ফেসবুকে স্টেটাস দেয় মধু কুন্ডু। বিষয়টি স্থানীয় লোকজনের চোখে পড়লে স্থানীয়রা প্রতিবাদ ও শাস্তির দাবি জানায়। পুলিশকেও বিষয়টি অবহিত করেন স্থানীয়রা।

ফকিরহাট মডেল থানার ওসি আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম জানান, তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর