সমগ্র বিশ্ব ধুকছে করোনা ভাইরাসের সংক্রমণে। ভয়াবহ আতঙ্কের মধ্যে রয়েছে পুরো বিশ্ব। যার বড় একটা প্রভাব পড়েছে ক্রীড়ামঞ্চে। বন্ধ করে দেয়া হয়েছে বড় বড় ক্রীড়া ইভেন্টগুলো।
বিশ্বের ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থাগুলো যেখানে বাতিল করে দিচ্ছে তাদের প্রদান প্রধান ইভেন্টগুলো ঠিক সে সময়ই ভিন্ন চিত্র দেখালো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন পর্যন্ত তাঁরা কোনো সিদ্ধান্তে আসেনি। উপরন্তু আইসিসি জানিয়েছে, আগামী আগস্ট মাসের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত নিয়ে কোনো সিদ্ধান্ত নিবেন না তাঁরা।
সোমবার (২০ এপ্রিল) আইসিসি’র একটি বিশ্বস্থ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রমতে, ‘চলতি করোনা পরিস্থিতিতে সবার আগে মানুষের সু-স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। আগামী দুই মাসে পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এখন যদি মে মাসে আমরা ঘোষণা দেই বিশ্বকাপ স্থগিতের এবং পরিস্থিতি যদি এরপরই স্বাভাবিক হয়ে যায় তখন কি হবে? এ কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী আগস্টের আগে বিশ্বকাপ স্থগিতের ব্যপারে কোনো ঘোষণা দিব না।’
সূত্রটি আরও জানিয়েছে, ‘সব কিছুই আগের পরিকল্পনা অনুযায়ী এগোবে। নির্ধারিত তারিখেই বিশ্বকাপ মাঠে গড়াবে। অস্ট্রেলিয়ায় আইসিসি’র লোকাল অর্গানাইজেশন কমিটি (এলওসি) অন্য সব ধরনের প্রস্তুতির কাজ পুরোদমে অব্যহত রাখবে।’
এই বিষয়ে আইসিসির একজন মুথপাত্র বলেন, ‘এই অনিশ্চিত সময় আমাদের একমাত্র দায়িত্বই হলো ক্রিকেটার, কোচ, কর্মকর্তা ও পুরো ক্রিকেট বিশ্বের যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন, আগামী কয়েক মাস তাদেরকে সকল কর্মকাণ্ডে নিরাপদে রাখা।’
কেএ/বার্তাবাজারঅ