লকডাউন: স্বামীর হাতে কাজ নেই, অনাহারে মারা গেলেন গর্ভবতী স্ত্রী

লকডাউনের জেরে পাকিস্তানের সিন্ধপ্রদেশে অনাহারে মৃত্যু হল এক গর্ভবতী মহিলার।

সিন্ধপ্রদেশের মিরপুর খাস জেলায় অনাহারে মারা গেছেন সুগরা বিবি। মাত্র ৩০ বছর বয়সেই তাঁকে চলে যেতে হল।

মহিলার স্বামী আল্লা বক্স একজন দৈনিক মজুর। লকডাউনের জেরে হাতে কোনও কাজ ছিল না বক্সের। ছয় সন্তান সহ স্ত্রীকে নিয়ে তাই অনাহারে দিন কাটাচ্ছিলেন তিনি। এমনকি টাকার অভাবে স্ত্রী–র শেষকৃত্য পর্যন্ত করতে পারেননি তিনি। স্থানীয়রা টাকা দিয়ে সাহায্য করার শেষ পর্যন্ত স্ত্রী–র শেষকৃত্য সম্পন্ন করেন তিনি।

অনাহারে মৃত্যুর পর সিন্ধ সরকার নড়েচড়ে বসেছে। এভাবে অনাহারে মৃত্যুর তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। সরকারের তরফে অঞ্চলের গরিবদের বিনামূল্যে রেশন ও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করছে সরকার।

পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৮৫০০। মারা গেছেন ১৭৬ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর