পটুয়াখালীতে করোনার মধ্যে নতুন আতঙ্কের নাম চোর

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে সমগ্র মানবকূল। বাংলাদেশে দিন দিন আক্রান্তেের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। এদিকে পটুয়াখালীতে আক্রান্ত দুই জন হলেও একজন মৃত্যু বরন করেছেন অপরজন চিকিৎসাধীন। করোনা আতঙ্কেের মধ্যে জেলায় হটাৎ করেই বেড়েছে চোরের উপদ্রব। ফলে জেলা জুড়ে নতুন আতঙ্কের নাম চোর।

জানাগেছে, ১৮ এপ্রিল রাত সারে ৯টায় পৌর শহরের বনানী এলাকার আবদুল করিম মৃধা কলেজের শিক্ষক মোঃ জাকির হোসেন এর বাসায় ঢুকে চুরির চেষ্টা চালিয়েছে চোররা। অপরদিকে জেলার গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের কৃষক জয়নাল মিয়ার একটি ও গনি জমাদ্দার দুটি গরু চুরি হয়েছে।

আবদুল করিম মৃধা কলেজের শিক্ষক মোঃ জাকির হোসেন বলেন, সবাইতো এখন হোম কোয়ারেন্টাইন এ আছি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় দিয়ে দিন পার করছি। চার তলা বাসার উপরের তলায় আমার পরিবার নিচ তলায় শালি বসবাস করে। মধ্যের তলা গুলোতে অন্য ভাড়াটিয়ার আছে।

১৮ এপ্রিল রাতে প্রতিদিনের মতো আমরা সবাই চার তলার বাসায় বসে আড্ডা দিচ্ছিলাম। হটাৎ প্রতিবেশীরা কল দিয়ে বললো, আপনার বাসায় ধোয়া কিসের? আমি দরজা খোলার চেষ্টা করি কিন্তু বাহির থেকে দরজা আটকানো ছিলো। পরে দরজা ভেঙে বের হই।

এরমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বের হয়ে যখন নিচে নামি তখন দেখি বাসার নিচ তলার ফ্লোরে শাড়িতে আগুন। নিচ তলার সকল কিছু এলোমেলো।

এরপর সকল কিছু খোঁজ করে পিছনে দিকে গেলে দেখতে পাই পিছনের ভেন্টিলেটর ভাঙ্গা। দামী কোন কিছু না পেয়ে শাড়িতে আগুন লাগিয়ে গিয়েছে চোর। ঘটনা স্থলে পুলিশ এসেছিলো। চোর না চেনায় কোন অভিযোগ দেইনি।

অপরদিকে, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের বাসিন্দারা জানান, ১৮ এপ্রিল রাতে হটাৎ করেই গ্রামের কৃষক জয়নাল মিয়ার একটি ও গনি জমাদ্দার দুটি গরু চুরি হয়েছে। করোনা আতঙ্কের মধ্যে এখন আবার কৃষকদের কাছে নতুন আতঙ্ক গরু চোর।

পৌর এলাকার সদর রোর্ড এলাকার নিরাপত্তা প্রহরী মো. ফারুক বলেন, সব জায়গায় মানুষ আতঙ্কিত। আমাদের এখানে অপরিচিত কোন মানুষ প্রবেশ করতে দেই না। রাতে গেট লক হলে আর খোলা যাবে না।

পটুয়াখালী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন বলেন, চুরি রোধে জেলার সকল এলাকায় পেট্রলিং বারানো হয়েছে। কমিউনিটি পুলিশ ব্যবহার হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ কাজ করছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর