সার্কেল অফিসারের বুদ্ধিতে আগুন থেকে বাঁচলো সোনালী ব্যাংকের শাখা

মৌলভীবাজারের সোনালী ব্যাংক এর প্রধান শাখায় অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেল সাধারণ মানুষ ও পুলিশের সহযোগিতায়। বেঁচে গেল জানমালসহ সরকারী সম্পত্তি।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এম সাইফুর রহমান সড়কে এ ঘটনাটি ঘটে। হঠাৎ বৈদ্যুতিক সংযোগস্হলে আগুনের ফুলকি ছড়াতে থাকে। কিন্তু একজনের চোখে পড়ে গেলে তার দূরদর্শিতার কারণে রক্ষা হলো ব্যাংক ভবনটি।

মৌলভীবাজার সদর সার্কেলের এসপি মোঃ জিয়াউর রহমান সোনালী ব্যাংকের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান ব্যাংক প্রধান শাখার জেনারেটর ও বিদ্যুতের সংযোগ স্থলে আগুন লেগে ধোঁয়া উড়ছে।

সাথে সাথে তিনি বিদ্যুৎ অফিসে ফোন দিলে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়। আগুন আর বাড়তে পারেনি। সাথে সাথে স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সদর সার্কেল এসপি জিয়াউর রহমানের তৎপরতায় বড় ধরনের দূর্ঘটনা থেকে সোনালী ব্যাংক ও শহর রক্ষা পেল। জিয়াউর রহমানের এমন দূরদর্শিতায় শহরবাসী মুগ্ধ ও প্রীত।

এব্যাপারে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমানের সাথে কথা বললে তিনি জানান- কাজের জন্য তিনি বের হয়ে সোনালী ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন।

হঠাৎ করে তাঁর চোখ পড়ে সোনালী ব্যাংকের দিকে। তিনি দেখতে পান সেখানে স্পার্কিং হয়ে আগুন লেগে ধোঁয়া বের হচ্ছে। সাথে সাথে তিনি বিদ্যুৎ বিভাগকে ফোন দিলে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়। এলাকার লোকজকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে মেরামত করে দেয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর