বর্তমানে দেশ একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ স্বাস্থ্য অধিদফতর বলছে, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুর মিছিল থামানো যাবে না।
করোনাভাইরাস সংক্রমতি কোভিড-১৯ রোগের লক্ষণ (সর্দি, কাশি, গলাব্যথা বা শ্বাসকষ্ট) দেখা দিলে কী করতে হবে, এ বিষয়ে বেশ কিছু ঘরোয়া টিপস দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
আজ সোমবার দুপুরে মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব টিপস দেন নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘সর্দি, কাশি, গলাব্যথা বা শ্বাসকষ্ট হলে বাড়িতেই চিকিৎসা নিন। অথবা আমাদের হটলাইন নম্বরগুলোতে ফোন করুন। তা ছাড়াও আপনারা দৈনিক কয়েকবার কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করতে পারেন, নিয়মিতভাবে কুসুম গরম পানি পান করতে পারেন, আদা চা খেতে পারেন এবং গরম সুপ খেতে পারেন। যা সামান্য সর্দি, কাশি ও গলাব্যথায় সাহায্য করতে পারে।’
করোনার এই কঠিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে না চললে নতুন সংক্রমণ ও মৃত্যু ঠেকানো যাবে না বলে জানান নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘আমরা একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। গতকালের তুলনায় আজকে পজিটিভ কেস অনেক বেশি। আমরা যেন ঘরে থাকি, আমরা যেন মাস্ক ব্যবহার করি, আমরা যেন সামাজিক দূরত্ব মেনে চলি। আমাদের যে স্বাস্থ্যবিধি আছে, সেগুলো যেন আমরা মেনে চলি। তা না হলে এই শনাক্ত ও মৃত্যুর মিছিল থামাতে পারব না।’
বার্তা বাজার / ডাব্লিও.এস