ইতালিতে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা

ইতালিতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে ২ হাজার ২৫৬ জন আক্রান্ত হয়েছেন। গত একমাসে দেশটিতে আক্রান্তের সর্বনিম্ন সংখ্যা এটি। তবে দেশটিতে আগের দিনের তুলনায় মৃত্যু কিছুটা বেড়েছে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও অন্তত ৪৫৪ জনের।

দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা এসব তথ্য জানিয়েছে।

দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৪ হাজার ১১৪ জনের; যা এখন পর্যন্ত বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। বিশ্বে করোনায় সবচেয়ে ৪১ হাজার ৩৪৯ জনের প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে।

ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ২২৮ জন। সোমবার পর্যন্ত দেশটির আইসিইউতে রোগীর সংখ্যা ২ হাজার ৫৭৩; যা আগের দিন রোববার ছিল ২ হাজার ৬৩৫। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৮৭৭ জন।

এর আগে রোববার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৪৭; আগেরদিন এই সংখ্যা ছিল ৩ হাজার ৪৯১। সোমবারের আক্রান্তের সংখ্যা গত ১০ মার্চের পর সর্বনিম্ন। দেশটির বিভিন্ন প্রান্তে ভাইরাসটির সংক্রমণ কমে এসেছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

রোববার ইউরোপের এই দেশটিতে করোনায় মারা গেছেন ৪৩৩ এবং আগের দিন শনিবার ৪৮২ জন। সোমবার প্রাণহানির এই তালিকায় যুক্ত হয়েছে আরও ৪৫৪ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর