যে কারণে করোনার হটস্পট হচ্ছে গাজীপুর

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের অন্যতম হটস্পট হয়ে উঠেছে গাজীপুর। জেলাটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৯ জন।এর মধ্যে সবশেষ এক দিনে আক্রান্ত হয়েছে ৯৭ জন। আর এখন পর্যন্ত নারায়ণ গঞ্জে আক্রান্তের সংখ্যা ৩৮৭ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, জেলাটিতে মোট আক্রান্ত ২৬৯। এ পর্যন্ত আইসোলেশনে রাখা হয়েছে ৪৯ জনকে। আর হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৩৫৮৩ জন।

সিভিল সার্জন জানান, তিনি নিজেও হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আর জেলায় আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ইতই বাড়ছে। আর এই গতি বেশ দ্রুত।

তিনি বলেন, গাজীপুরের অনেক শ্রমিক নারায়ণগঞ্জে কাজ করত। আর যখন সব কাজ কর্ম বন্ধ হয়ে গেল তখন তারা আবার গাজীপুরে ফিরে আসে এবং সঙ্গে করে করোনাভাইরাসের সংক্রমণও নিয়ে আসে।সেটা এখন বিভিন্নভাবে ছড়াচ্ছে।

তিনি বলেন, প্রথম দিকে যেসব করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে তারা হয় নারায়ণগঞ্জ ফেরত অথবা তাদের সংস্পর্শে এসেছে এমন মানুষজন।

সিভিল সার্জন বলেন, আর এভাবেই সংক্রমণ সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আইইডিসিআরের দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৪৮ জন। আর এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০১ জনের। তবে আক্রান্তদের মধ্যে ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর