চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার কে সহায়তা প্রদান অব্যাহত

অভিভাবকহীন ও পরিচয়হীন অসহায় বৃদ্ধা বাবা-মা ও প্রতিবন্ধী শিশুদের আশ্রয়স্থল রাজধানীর কল্যাণপুরে অবস্থিত ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’ সেন্টারকে সহায়তা প্রদান অব্যহত রয়েছে। সোমবার (২০ এপ্রিল) এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী ও তত্ত্বাবধানকারী মিল্টন সমাদ্দার বিষয়টি জানিয়েছেন।

এব্যাপারে মুঠোফোনে তিনি জানান, আজ (সোমবার) আমার পরিবার “চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার” এ আশ্রয়কৃত অভিভাবকহীন ও পরিচয়হীন অসুস্থ ৭২ জন বৃদ্ধ বাবা মা ও শিশুদের দেখতে আসেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর কর্মকর্তা মোজাম্মেল হক ও অন্যান্য সদস্যগন।

তারা এই প্রতিষ্ঠান সহ এখানে বসবাসরত অভিভাবকহীন ও পরিচহীন অসুস্থ ৭২ জন বৃদ্ধ বাবা মা ও শিশুদের খোঁজ খবর নেন। পরে তাদের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি (১২০ কেজি চাল, ২৫ কেজি ডাল ও ১০ লিটার তেল) প্রদান করেন।

এব্যাপারে মোজাম্মেল হক বলেন, এই বৃদ্ধাশ্রমটি নিয়ে প্রকাশিত সংবাদটি পড়ার পর কৌতূহল নিয়ে সেখানে গিয়েছিলাম। বুঝিনি বিষয়টি এতো মানবিক হবে। যারা ওখানে আছেন সবাই অসহায়।

ছবি:বার্তাবাজার।

বিশেষ করে, যেসব শিশুরা ওখানে আছে তাদেরকে ছোট্ট বেলায় রাস্তায় কিংবা ব্যাগে ভরে ফেলে রাখা হয়েছিল। তারা দু’জন (মিলটন ও তার স্ত্রী) তাদেরকে যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করছেন। এসব দেখে আমি আবেগ ধরে রাখতে পারিনি।

তিনি জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের পাশে দাঁড়িয়েছি। তাদের মানবিক উদ্যোগের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। যতদিন পারব তাদেরকে সহযোগিতা করব।’

প্রতিষ্ঠানটিতে প্রাথমিকভাবে কিছু খাবার সামগ্রী দিয়ে এসেছেন উল্লেখ করে র‍্যাব কর্মকর্তা মোজাম্মেল হক আরও জানান যে রমজান মাস ও ঈদের জন্য আবারও খাদ্য সাাামগ্রী দিয়ে আসবেন।

পরবর্তীতে সর্বদা চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারকে নজরদারিতে রাখা, আইনি যে কোনো সহযোগিতা করা সহ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতারও আশ্বাস প্রদান করেন তিনি।

উল্লেখ্য, খাদ্য সহায়তা প্রদানের সময় বৃদ্ধাশ্রমটিতে বসবাসরত অসুস্থ ৭২ জন বৃদ্ধ বাবা মা ও শিশুদের দেখে র‍্যাব-৪ এর কর্মকর্তা ও সদস্যগন আবেগে চোখের পানি ধরে রাখতে পারছিলেন না।

প্রসঙ্গত আরও উল্লেখ্য, চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার (বৃদ্ধ বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশু আশ্রয় কেন্দ্র) বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালের ২১ অক্টোবর। মিল্টন সমাদ্দার এর প্রতিষ্ঠাতা যিনি পেশায় একজন নার্স।

তিনি একাধারে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী ও তত্ত্বাবধানকারী। তিনি সমাজের বিভিন্ন অসহায় বৃদ্ধ ও বৃদ্ধা মানুষগুলোর সেবা দানের নিমিত্তে এই প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর