ত্রাণ নিলে লাগাতে হবে ৫টি গাছ!

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নতুন করে দেওয়া ত্রাণ বরাদ্দপত্রে জানিয়েছে, কোনো ব্যক্তি সরকারি ত্রাণ নিলে কমপক্ষে ৫টি গাছ লাগাতে হবে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য ৬৪ জেলায় চাল, নগদ অর্থ এবং শিশুখাদ্য কেনা অর্থ বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে।

আজ সোমবার(২০ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দেওয়ার এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ত্রাণ সামগ্রী হিসেবে শাক-সবজি কিনে বিতরণ করা যেতে পারে। প্রত্যেক ত্রাণ গ্রহণকারী কমপক্ষে ৫টি করে গাছ লাগাবেন।

এদিন পর্যন্ত ৯ হাজার ৬০০ মেট্রিক টন চাল, নগদ বিতরণের জন্য ৪ কোটি ৭০ লাখ টাকা এবং শিশুখাদ্য কিনতে ১ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শাহ কামাল বলেন, যারা ত্রাণ নেবেন তাদের প্রত্যেককে নিজের আঙ্গিনায় পাঁচটি করে ফলজ ও বনজ গাছ লাগাতে হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর