কুড়িগ্রামে আরো ১ করোনা রোগী শনাক্ত

কুড়িগ্রামে ১ সপ্তাহের ব্যবধানে আরো একজনের শরীরে কোভিড ১৯ এর অস্থিত্ব পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিনজনে।

সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান সোমবার(২০ এপ্রিল)সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়নগঞ্জ ফেরত আক্রান্ত যুবক বয়স ৪৫, তিনি কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ বেলগাছা ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের জরুরীসেবা কেন্দ্র থেকে জানানো হয়, এ পর্যন্ত জেলায় ২৭৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে ১৫৬টির রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ১৫৩ জনের রিপোর্ট নেগেটিভ এবং ৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

এ পর্যন্ত জেলায় ৯৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে শেষ করেছে ৩৫৭ জন। চলমান রয়েছে ৩৫৭ জনের। এর মধ্যে বাড়িতে রয়েছেন ৫১৪ জন এবং প্রাতিষ্ঠানিকভাবে রয়েছেন ৬২জন। কোভিট ১৯ আক্রান্তের মধ্যে দুইজনকে ফুলবাড়ি ও রৌমারী হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, কোভিট ১৯ মহামারী ঠেকাতে সকলকে সরকারের নির্দেশ মেনে বাড়িতে অবস্থান করতে হবে। স্যানিটাইজার বা সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে এবং অপরিচিতদের সাথে শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে। তাহলে আমরা করোনা থেকে রেহাই পেতে পারি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর