করোনাভাইরাসের (কোভিড-১৯) ব্যাপক সংক্রমণের কারণে বিশ্বের প্রায় সব দেশের মানুষই এখন গৃহবন্দী। সংক্রমণ প্রতিরোধে লোকজনের চলাচল বন্ধে কিছু দেশে জরুরি অবস্থা ও কিছু দেশে আক্রান্ত এলাকায় লকডাউন (অবরুদ্ধ দশা) চলছে। বাংলাদেশেও লোকজনকে নিরাপদে রাখতে কাজ করে যাচ্ছে সরকার।
এমতাবস্থায় বাংলাদেশেও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর মধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। এমন কর্মহীন হয়ে পড়া দেড় শতাধিক হতদরিদ্র ও শ্রমজীবী পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি গাজী মাহবুবুল আলম (শামীম)। তিনি ৬০টি পরিবারকে এক হাজার এবং ৯০টি পরিবারকে ৫০০ টাকা করে অর্থ সহায়তা দিয়েছেন বলে জানা গেছে।
মোল্লাহাট থানাধীন কোদালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল হান্নান গাজী গতকাল রোববার অত্র এলাকার কর্মহীন দিনমজুরসহ শ্রমজীবী ১৫০টি পরিবারের মাঝে এই নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন।
লোক সমাগম এড়িয়ে এমন ব্যতিক্রমী মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকার বিভিন্ন স্তরের জনগন।
বার্তা বাজার / ডাব্লিও.এস