‘যে কাটবে ধান সে পাবে ত্রাণ’

‘যে কাটবে ধান সে পাবে ত্রাণ’ এই স্লোগানে করোনা পরিস্থিতে কর্মহীন বিভিন্ন পেশার লোকদের ধান কাটতে উদ্বুদ্ধ করছে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন।

সোমবার(২০ এপ্রিল) মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরীন, উপজেলার হাকালুকি হাওরাঞ্চলে ১০০ শ্রমিকের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

মৌলভীবাজারে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু করনোর কারণে লকডাউন থাকায় অন্যান্য অঞ্চল থেকে শ্রমিকরা আসতে পারেননি। তাই ধানকাটা শ্রমিকের সংকটে পড়েছেন চাষিরা। এ অবস্থায় শ্রমিক সঙ্কট নিরসনে এই অভিনব উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

এবার উপজেলার ১০ ইউনিয়নে বোরো ধানের আবাদ হয়েছে ৪ হাজার ৫৭৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০০ হেক্টর বেশি বলে জানিয়েছেন, বড়লেখা উপজেলা কৃষি বিভাগ।

অন্য ৭ ইউনিয়নেও কম-বেশি ধান আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয় ২৬ হাজার ২১৫ মেট্টিক টন।

এ সময় বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ওসি মো. ইয়াছিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, প্রকল্প কর্মকর্তা উবায়দুল্লাহ কৃষকলীগ সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর