ফরিদপুরে বজ্রপাতে ৫টি দোকান ভস্মীভূত

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে বজ্রপাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের থানা রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ডাচ বাংলা এজেন্ট ব্যাংক, লিটন বুক হাউস, বাবু টেলিকম, একটি সারের দোকান ও একটি ইলেক্ট্রনিক্স এর দোকান ভস্মিভূত হয়েছে। পরে নগরকান্দা ফায়ার সার্ভিস টিমের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নগরকান্দা উপজেলায় কালো মেঘে আকাশ ঢেকে যায়, পরে শুরু হয় বজ্রপাতসহ শিলাবৃষ্টি। এ সময়েই এ ঘটনা ঘটেছে।

নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বজ্রপাত থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ ঘটনায় বিপুল পরিমান অর্থের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এখনও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর