করোনা পরিস্থিতিতে ববি শিক্ষার্থীদের বাড়িভাড়া মওকুফের দাবি

করোনা(COVID-19) ভাইরাসের কারণে দেশব্যাপী সৃষ্ট অর্থ সংকটের দরুন বরিশাল নগরীর মেসসমূহের ভাড়া মওকুফ করার দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

আজ ২০শে এপ্রিল ২০২০,রোজ সোমবার,ইশা ছাত্র আন্দোলন,ববি শাখার সভাপতি এস.এম.তৌহিদ বাশার ও সাধারন সম্পাদক মুহা.আনোয়ার হোসেন গণমাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে মেস মালিক ও সংশ্লিষ্ট সকলের প্রতি এ সংকটপূর্ণ সময়ে মেস ভাড়া মওকুফের আহ্বান জানান।

যৌথ বিবৃতিতে তারা বলেন, বিশ্বময় ছড়িয়ে পড়া নভেল করোনা(COVID-19) ভাইরাসের কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ১৮ই মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।এই পরিস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র-ছাত্রী মেস ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন। মেস মালিকরা ভাড়া আদায়ের জন্য নানা ভাবে চাপ দিচ্ছেন। অভিভাবকদের আয় বন্ধ হওয়ায় অনেক গরিব ছাত্র-ছাত্রী তাদের মেস ভাড়া পরিশোধ করতে সক্ষম হচ্ছেন না।

উক্ত পরিস্থিতির কথা বিবেচনা করে নেতৃদ্বয় বরিশাল নগরীর সকল মেস মালিকের প্রতি মেস ভাড়া মওকুফ করার জন্য মানবিক আহ্বান জানান। এছাড়া নেতৃদ্বয় বরিশাল সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সকলকে মেস ভাড়া মওকুফ করার বিষয়ে পদক্ষেপ নেবার আহ্বান জানান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর