বরগুনার বেতাগীতে টিসিবির পণ্য বিক্রির সময় মাপে কম দেয়ার অপরাধের ডিলার অনারারি ক্যাপ্টেন সেলিমকে জরিমানা করা হয়।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বেতাগী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজীব আহসান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় টিসিবি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চলমান করোনা পরিস্থিতিতে উপজেলা প্রশাসন বিভিন্ন বাজার মনিটরিং করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামিয়া বাজারে অভিযান চালায়। এ সময় নৌবাহিনীর সদস্য, পুলিশ সদস্য ছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু।
কেএ/বার্তাবাজার