ময়মনসিংহের ত্রিশালে করোনায় আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার পজেটিভ আসে বলে জানান ময়মনসিংহ সিভিল সার্জন মশিউল আলম।
সপ্তাহ খানেক ধরে প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলো সে। রোববার তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসাপত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া দেয়।
করোনা উপসর্গ থাকায় পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার সকালে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। পরে রাতে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসেলে ওই বাড়ি ও আশপাশের এলাকা লগডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, করোনায় আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হওয়ার বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়ি ও তার আশপাশের এলাকা লগডাউন ঘোষনা করা হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ পিসিআর ল্যাবে বিভাগের চার জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৬ জন পজেটিভ হয়। এখন পর্যন্ত বিভাগে মোট সনাক্ত হয়েছে ১১৭ জন এবং ময়মনসিংহ জেলায় ৩৬ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।
কেএ/বার্তাবাজার