করোনা: বিশ্বব্যাপী ১ লাখ ৬৫ হাজার মৃত্যু

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী ১ লাখ ৬৫ হাজার মৃত্যু হয়েছে। এর দুই-তৃতীয়াংশই মারা গেছে ইউরোপে। এ অঞ্চলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৫ হাজার।

এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ২৪ লাখের মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার। এদের মধ্যে শুধু ইউরোপ অঞ্চলেই মারা গেছে ১ লাখ ৫ হাজার।

আর একক দেশ হিসেবে সর্বোচ্চ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। করোনার সংক্রমণ রোধে চলাচলে বিধিনিষেধ আরোপ রয়েছে ইউরোপের বেশিরভাগ দেশেই।

তারপরও ইতালি ও স্পেনে ৪৫ হাজারের মতো মানুষ মারা গেছে। ইতালিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার। আর স্পেনে প্রাণ হারিয়েছেন ২১ হাজার।

এর সামান্য পিছেই রয়েছে ফ্রান্স। দেশটিতে অন্তত ২০ হাজার জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ইউরোপে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ইতালি ও স্পেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর