প্রবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে ৪’শ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান

তিতাস উপজেলার শাহপুর গ্রামের প্রবাসী ও ব্যবসায়ী এবং সমাজ সেবকের উদ্যোগে ৪’শ কর্মহীন ও অসহায় পরিবারে মাঝে ৬’শ করে নগদ টাকা প্রদান করা হয়েছে।

আজ সোমবার শাহপুর গ্রামের সুনামধন্য পরিবারের মালেশিয়া প্রবাসী কনেষ্টাকশন ঠিকাদার ও বিশিষ্ট ব্যাবসায়ী সমন্বয়ক মোঃ নাসির সরকার ও একই গ্রামের আনোয়ারুল হক দাখিল মাদ্রাসার সহ-সভাপতি আব্দুল মালেক সরকার, সমাজ সেবক ও ব্যবসায়ী আলী আহম্মেদ,সমাজ সেবক রুক্কু মিয়া ফকির,মালেশিয়া প্রবাসী মোঃ লিটন মিয়া, সৌদি প্রবাসী ফার্নিচার ব্যবসায়ী মোঃ শরীফ সরকার ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেকান্দর এর যৌথ আর্থিক সহযোগিতায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে নগদ ৬’শ করে টাকা মোট ৪’শ জনের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, শাহপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সুরুজ মিয়া বেপারী,আক্তার হোসেন সরকার,কবির সরকার, আঃ খালেক,রেজাউল করিম,তফাজ্জল হোসেন,মহসীন সরকার,ইসমাহিল,দ্বীন ইসলাম,দেলোয়ার হোসেন, আবু হেলাল,রুবেল মিয়া প্রমূখ।

সমন্বয়ক নাসির সরকার বলেন,এই মহামারি অবস্থায় আমরা প্রবাসে থেকেও বাংলদেশের অসহায় ও কর্মহীনদের মাঝে হাত বাড়িয়ে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

যত দিন করোনাভাইরাসের মহামারি অবস্থা থাকবে যতটুকু পারি চেষ্টা করবো আমি ও আমার গ্রামের যুব সমাজকে নিয়ে অসহায়দের মাঝে সাহযেগিতা করার জন্য।আরো জানা যায়, ইতিমধ্যে তাহার গ্রামের রাস্তা-ঘাট ,মসজিদ ,মাদ্রাসা ও বিভিন্ন গ্রামের অসহায় গরীব দঃখি মানুষের মাঝে আর্থিক সহযোগিতা করে আসছেন। তিনি সামনে এলাকার অসহায় লোকদের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর