লালমনিরহাটে ব্যক্তি উদ্যোগে বিনামূল্যে সবজি বাজার

লালমনিরহাট জেলার সদর উপজেলার কাজীপাড়া মসজিদ মাঠে সোমবার(২০ এপ্রিল) সকাল ১০ ঘটিকা থেকে ১ ঘটিকা পর্যন্ত চলে এই সবজি বাজার।

লালমনিরহাট জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ও জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপন ব্যক্তিগত উদ্যোগে বসিয়েছেন এই সবজি বাজার।

এতে প্রথম দিনেই প্রায় ২৫০ টি পরিবার চাহিদা মত সবজি সংগ্রহ করে। সবজির মধ্যে ছিলো বেগুন,টমেটো,মিষ্টি কুমড়া,লাউ,করোলা,শসা সহ কয়েক ধরনের শাক।

বিনামূল্যে সবজি বাজারে রেজাউল করিম স্বপন কে সহযোগিতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক বাবু।

সুবিধাভোগীরা বলেন এই সময়ে এরকম উদ্যোগে ওনারা অনেক খুশি এবং তাদের চাহিদা মতো তারা বিনামূল্যে সবজি নিতে পেরে আনন্দিত।

স্থানীয়রা জানায় রেজাউল করিম স্বপন করোনা পরিস্থিতির শুরুর থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ,জীবাণুনাশ স্প্রে,সাবান বিতরণ সহ সচেতনতা বৃদ্ধি করছেন তিনি।

এ বিষয়ে রেজাউল করিম স্বপন বার্তা বাজার কে জানান রমজানের আগে ও পরে আবার এই বাজার বসবে।আমাদের সকলের উচিত এই পরিস্থিতিতে খেটে-খাওয়া মানুষদের পাশে দাঁড়ানো।যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানাই।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর