সিরাজগঞ্জে পৈত্রিক বাড়ি জবর দখলের অভিযোগ

সিরাজগঞ্জে এক দুস্থ ও অসহায় পরিবারের পৈত্রিক বসত বাড়ি থেকে উচ্ছেদের টার্গেট করে নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।

ষড়যন্ত্রের শিকার হচ্ছেন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের চর হাসনা গ্রামের মো. শহিদুল ইসলামের পুত্র মো. নূরনবী শেখ (২৯)।

তিনি অভিযোগে বলেন, আমার বাবা শহিদুল ইসলাম ১৯৬৬ সালে ৬ শতক জায়গা ক্রয় করে। তার পর থেকেই আমরা পৈত্রিক বাড়িতে বসবাস করে আসছি।

কিন্তু সম্প্রতিক মো. কোরব আলী (৫০) পিতা মাহমুদ আলী, মো. জুয়েল শেখ (৩০), পিতা সোনার উদ্দিন, মো. রফিকুল ইসলাম (৪০), মো. সোনার উদ্দিন (৫০) উভয় পিতা মৃত কালু শেখ, মো. শাহজামাল (৩৫) পিতা মো. শামছু শেখ, মো. জামাত আলী (৪৫) পিতা মৃত হামিদ আলী, মো. সুজন (২৫) পিতা মো. জামাত আলী উভয় একই গ্রামের সম্পদ লোভী ও অসাধু ব্যক্তি আমার পৈত্রিক বাড়ি থেকে আমাদের উচ্ছেদের লক্ষে বিভিন্ন প্রতিবন্ধতা সৃষ্টিসহ বাড়ি দখল করে ঘর নির্মাণের পায় তারায় লিপ্ত রয়েছে।

বিষয়টি স্থানীয় মেম্বারকে জানানো হলে বার বার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মিমাংসা করার চেষ্টা করা হলেও তারা মানেনি, পরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে।

অভিযুক্ত মো. কোরব আলীর সাথে বার বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. ফারুক আহম্মেদ জানান, ভুক্তভোগী পরিবার থানায় এসে লিখিত অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর