নোয়াখালীতে নারায়ণগঞ্জফেরত তরুণের করোনা শনাক্ত

নোয়াখালীতে নারায়ণগঞ্জফেরত এক তরুনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত তরুণের বাড়ি সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের ব্রক্ষপুর গ্রামে।

এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ জন। এরমধ্যে ইতালি প্রবাসি এক ব্যক্তিসহ তিনজনের মৃত্যৃ হয়েছে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান জানান, ২০ বছর বয়সী ওই তরুণ ১৪ এপ্রিল নারায়নগঞ্জ থেকে বাড়ি ফিরে। পরদিন স্বাস্থ্য কর্মীরা তার বাড়িতে গিয়ে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। এরপর সংগ্রহ করা নমুনা চট্টগ্রামে বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রফিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হয়। পরে রোববার (১৯ এপ্রিল) রাতে সেখান থেকে পাঠানো রিপোর্টে তার করোনাভাইরাস পজেটিভ বলে জানানো হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম সরদার জানান, ওই তরুণের বাড়িতে তার সংস্পর্শে আসা অন্যান্যদের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে বিআইটিআইডি পাঠানো হবে। এছাড়া ওই গ্রামে যাতে কেউ প্রবেশ বা গ্রাম থেকে বের হতে না পারে সেজন্য পুরো গ্রামটি সোমবার থেকে লকডাউান করা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর