ডিমলায় ছাত্রদলের উদ্যেগে জীবাণুনাশক স্প্রে

নীলফামারীর ডিমলায় (২০ এপ্রিল) করোনাভাইরাসের পাদুর্ভাব রোধে নীলফামারী ডিমলা উপজেলা ছাত্রদলের উদ্দোগে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।

উপজেলার অফিস আদালত শহরের প্রধান প্রধান সড়ক ও বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে উপজেলা ছাত্রদলের উদ্দোগে এই জীবানুনাশক ছিটানো হয়।

ছবি:বার্তাবাজার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদল সভাপতি গোলাম রাব্বানী প্রধান, সাবেক ছাত্রদল সভাপতি আশিক উল ইসলাম লেমন, সাবেক ছাত্রদলের সিনিয়র সভাপতি সোহাগ খান লোহানী, ছাত্রদল নেতা রাসেল, শামিম, সাগর, আসিক, সাকিব প্রমুখ।

এসময় যুবদল নেতা আশিক উল ইসলাম লেমন বলেন, করোনা ভাইরাস শিথিল না হওয়া পর্যন্ত উপজেলা ছাত্রদলের উদ্দোগে পর্যায়ক্রমে জীবানুনাশক ছিটানো অব্যাহত থাকবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর